শ্রীভূমিতে জলসম্পদ বিভাগের কন্ট্রোল রুম

Spread the news

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : শ্রীভূমিতে আসন্ন বন্যার মরশুমে জনগণের সুবিধার স্বার্থে জলসম্পদ বিভাগ থেকে চব্বিশ ঘণ্টা কার্যকরী থাকা এক কন্ট্রোল রুম চালু করা হবে। শ্রীভূমির জল সম্পদ বিভাগের নির্বাহী বাস্তুকার জানিয়েছেন, আগামী ১ মে থেকে বন্যার মরশুমে জরুরি তথ্য আদান প্রদানের জন্য চব্বিশ ঘণ্টা কার্যকরী থাকা এই কন্ট্রোল রুম চালু করা হচ্ছে।

কন্ট্রোল রুমের সর্বোপরি দায়িত্বে থাকছেন জলসম্পদ বিভাগের সাব ইঞ্জিনিয়ার গ্রেড-টু, জহরজ্যোতি নাথ, মোবাইল নম্বর ৭০০২৫৮৪৮২৯। এছাড়া ওই কন্ট্রোল রুম চব্বিশ ঘণ্টা কার্যকরী রাখতে প্রয়োজনীয় সংখ্যক কর্মী নিয়োগ করে দায়িত্ব সমঝে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *