মিজোরামে গভীর খাদে লরি, ধলাইয়ের দুই বাসিন্দা চালক-খালাসিসহ তিনজনের মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ এপ্রিল : মিজোরামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালক ও খালাসি প্রাণ হারালেন। নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবোঝাই লরি গভীর খাদে পড়ে যায়। ভয়ঙ্কর দুর্ঘটনায় চালক শাহিন আহমদ লস্কর, সহচালক রহিম উদ্দিন লস্কর ও খালাসি রুহুল আমিন লস্করের মৃত্যু ঘটে। নিহতরা হলেন অসমের ধলাই সমজেলার রাজনগর কুলিছড়া জিপির বাসিন্দা। দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। একজনের হাসপাতালে মৃত্যু ঘটে।

জানা গেছে, শনিবার সকাল প্রায় সাড়ে ৮টা নাগাদ দুর্ঘটনাটি মিজোরামের কাইফাঙে সংঘটিত হয়। দুর্ঘটনার পর ওয়াইএমএ উদ্ধার কাজে নেমে পড়ে। পৌঁছে পুলিশও। সাড়ে নয়টা নাগাদ রুহুলের ফোন পেয়ে বাড়িতে দুর্ঘটনার খবর জানান ওয়াইএমএ সদস্যরা। খবর পৌঁছতেই বাড়িতে কান্নার রোল শুরু হয়।

এই মর্মান্তিক ঘটনায় ধলাইয়ের রাজনগর কুলিছড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার বিস্তারিত জানার জন্য প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *