শিলচর-হাইলাকান্দি সড়কে দুর্ঘটনা, অল্পের জন্য বড় বিপদ এড়ানো গেল

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ এপ্রিল : শনিবার গভীর রাতে শিলচর-হাইলাকান্দি সড়কের বিদ্যুৎ দফতরের কার্যালয়ের কাছে এক দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিদ্যুৎ বিভাগের একটি ‘মেজিক’ গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়।
ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উল্টে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করেন। সৌভাগ্যবশত, এই দুর্ঘটনায় কোনো প্রাণহানির খবর মেলেনি, ফলে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অতিরিক্ত গতি, রাস্তার খারাপ অবস্থা অথবা চালকের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। কিছু সূত্রে চালকের নেশাগ্রস্ত থাকার সম্ভাবনার কথাও শোনা গেলেও, এ বিষয়ে এখনও কোনও সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
দুর্ঘটনার জেরে সাময়িকভাবে সড়কে যান চলাচল ব্যাহত হয়। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। স্থানীয়দের তৎপরতা ও দ্রুত পদক্ষেপের ফলেই বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *