খুলিছড়ায় জনতার হাতে আটক তিন ব্যক্তি গরু চোর চক্রের সঙ্গে জড়িত নন, দাবি পরিবারের

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ এপ্রিল : ধলাই থানার অন্তর্গত খুলিছড়া সোমবারি বাজার এলাকায় কোনও গরু চুরির ঘটনা নয় বলে দাবি করেন গ্রেফতার হওয়া মনির উদ্দিন লস্করের ভাই হাজি সরিফ উদ্দিন লস্কর। শনিবার তিনি সাংবাদিক ডেকে পুরো ঘটনাটি তুলে ধরেন। বলেন, মনির উদ্দিন স্থানীয় লোকদের কাছ থেকে গরু ক্রয় করে কিছুদিন লালন-পালন করে ফের বিক্রি করে দু’টাকা উপার্জন করেন। সম্প্রতি লোকনাথপুরের আইন উদ্দিনের কাছ থেকে একটি গরু কিনে দেখাশোনার জন্য ভবানিপুরের আহমদ হোসেনের কাছে মোট চারটি গরু দিয়েছিলেন। মাস তিনেক পর এনে বিক্রি করে কিছু টাকা রোজগার করবেন এই উদ্দেশ্য ছিল মনির উদ্দিনের। কিন্তু সোমবার দুপুরে পাহাড়ি এলাকা ভবানীপুর থেকে গরুটি নিচের এলাকায় নেমে আসে এরপর তিনি খোঁজাখুঁজি করে গরুটি সন্ধান পেয়ে ঘরে নিয়ে যাওয়ার সময় কিছু লোক গরু চোর সন্দেহে তাকে আটক করেন। অবস্থা ভিন্ন রূপ নিচ্ছে দেখে তিনি মনির উদ্দিনকে ফোন করলে মনির উদ্দিন সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছেন। মনির উদ্দিন গরুটি তার বলে দাবি করলে স্থানীয়রা কোনভাবেই মেনে নেননি। বাধ্য হয়ে মনির উদ্দিন গরুটি যার কাছ থেকে ক্রয় করেছিলেন অর্থাৎ আইন উদ্দিনকে সেখানে ডাকেন পাশাপাশি গরু বিক্রি রসিদ তিনি স্থানীয় লোকদের সামনে তুলে ধরেন। উত্তেজিত জনতা কোন কিছু মানতে নারাজ ছিলেন এবং তাদের আটক করে রেখে পুলিশকে খবর দেন। সন্ধ্যা পুলিশ পৌঁছে তাদের হেফাজতে নিয়ে আসে এরপর আদালতে পেশ করলে তিনজনকেই জেল হাজতে পাঠানো হয়।

হাজি শরিফ উদ্দিন লস্কর বলেন, তাঁর ভাই সহ তিনজন নির্দোষ এবং গরু চোর চক্রের সঙ্গে কোনভাবেই জড়িত নন। সন্দেহের আবর্তে তিনজনকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। তিনি বলেন, প্রয়োজনে সব নতিপত্র পেশ করবেন। পাশাপাশি সঠিক তদন্তের দাবি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *