বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : গুয়াহাটি মহানগরীতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল। স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়ে গেছেন এক শিক্ষিকা। বিপদের আশঙ্কা জানিয়ে পরিবারের সঙ্গে শেষবার যোগাযোগ করার পর থেকেই তাঁর কোনও খোঁজ মেলেনি।
জানা গেছে, উবরে করে স্কুলে যাওয়ার সময় বাড়িতে ফোন করেছিলেন ওই শিক্ষিকা। ফোনে তিনি নিজের বিপদের কথা জানান। এমনকি ফোনে ইংরেজিতে ‘I am in danger’ বলেও উল্লেখ করেন তিনি।
এরপর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ হয়ে যায় এবং তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ সম্ভব হয়নি। ইতোমধ্যে পরিবারের পক্ষ থেকে জালুকবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। নিখোঁজ শিক্ষিকার বাড়ি গুয়াহাটির তেতেলিয়া এলাকায় বলে জানা গেছে। ঘটনার পর থেকে পুলিশ তদন্ত শুরু করেছে এবং শিক্ষিকার সন্ধানে তল্লাশি চালাচ্ছে।



