কাল কংগ্রেস নেতা পবন খেরার জামিন আবেদনে রায়

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ এপ্রিল : আগামীকাল জ্যেষ্ঠ কংগ্রেস নেতা পবন খেরার জামিন আবেদনের রায় ঘোষণা করা হবে। এই রায় দেওয়া হবে বিচারপতি পার্থিবজ্যোতির আদালতে। গত ২১ এপ্রিল উচ্চ আদালতে জামিন আবেদন নিয়ে শুনানি গ্রহণ করা হয়েছিল। শুনানি শেষ হওয়ার পর বিচারপতি পার্থিবজ্যোতি শইকিয়ার বেঞ্চ রায় সংরক্ষিত রাখে।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল পবন খেরা অভিযোগ করেন মুখ্যমন্ত্রীর স্ত্রী রিনিকি ভূঞা শর্মার একাধিক পাসপোর্ট ও বিদেশি সম্পত্তি রয়েছে, যা নির্বাচনী হলফনামায় উল্লেখ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *