বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : আজ, মঙ্গলবার ভোরে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা। ভোর ৫-৫৯ মিনিটে প্রথম ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২। National Center for Seismology-এর তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মণিপুরের কামজং জেলায়।
মণিপুরের পাশাপাশি অসমের বিভিন্ন প্রান্তেও এই কম্পন অনুভূত হয়, যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, একই দিন ভোর ৫-৩৮ মিনিটে প্রতিবেশী মায়ান্মারেও আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৬। পরপর দুই ভূমিকম্পের ঘটনায় সমগ্র অঞ্চলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।



