নতুনবাজার ডাকাতি কাণ্ডের মাস্টারমাইন্ড গ্রেফতার, সোনাই পুলিশের বড় সাফল্য

Spread the news

বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : নতুনবাজার সংলগ্ন সালেপুরে ডাকাতি কাণ্ডের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করতে সক্ষম হল সোনাই পুলিশ। স্থানীয় যুবক শিবাজিৎ দেব (বাবলু)-কে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ক্লেভার হাউস ১ম খণ্ডের বাসিন্দা শিবাজিৎ দেব (বাবলু)-কে সোমবার বিকেলে সোনাই থানার ওসি ত্রিদীপ কুমার বরার নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়। শিবাজিৎ দেব নরসিংহপুর উন্নয়ন খণ্ডের বিপরীতে অবস্থিত উশা জুয়েলার্স-এর কর্ণধার ও কর্তা হিসেবে পরিচিত। সে বিভিন্ন এলাকায় পুলিশ পরিচয় ব্যবহার করে ডাকাতি চালাত।

উল্লেখ্য, আগে  গ্রেফতার হওয়া ডাকাতরা হল জাইদুল ইসলাম বড়ভূইয়া (৩০), বাড়ি শালচাপড়া গ্রান্ট, কাছাড়, আফজল হুসেন (৩৪), বাড়ি হাউরাঘাট, হোজাই, আসকর আলি ওরফে কালা, বাড়ি শিলডুবি, সোনাই বুরহান উদ্দিন চৌধুরী, বাড়ি বাঁশকান্দি, লক্ষীপুর
ইদর আলি লস্কর, বাড়ি বাঁশখাল, ধলাই, কাছাড়।

এদিকে, চক্রের কথিত মাস্টারমাইন্ড গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে একাধিক ডাকাতি কাণ্ডে জড়িত পুরো চক্রটিকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *