আড়াই বছরের শিশুকে খুন, গ্রেফতার সৎ বাবা

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ এপ্রিল : ত্রিপুরার সাব্রুম মহকুমায় আড়াই বছরের এক শিশুর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি রতনমনি টিটিএএডিসি ভিলেজের মতু মগ পাড়ায়।

মৃত শিশুটির নাম জিষাণ ত্রিপুরা। অভিযোগ, তার সৎ বাবা কেতু ত্রিপুরা (২৬) গলা টিপে তাকে হত্যা করেছে। ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে জিষাণের মা অতিরং গ্রাইভিং (২০) কেতু ত্রিপুরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর থেকেই তিনি স্বামী ও তার আগের সন্তানের সঙ্গে একই বাড়িতে বসবাস করছিলেন। অভিযোগ, বিয়ের পর থেকেই কেতু প্রায়শই স্ত্রী ও শিশুটির উপর শারীরিক নির্যাতন চালাতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *