শিলচরে ‘নাদ বৃন্দ’-এর শাস্ত্রীয় সঙ্গীতসন্ধ্যা ২৭শে

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ এপ্রিল : ‘নাদ বৃন্দ’-এর উদ্যোগে আগামী ২৭ এপ্রিল বঙ্গভবন অডিটোরিয়ামে শাস্ত্রীয় সঙ্গীতসন্ধ্যার আয়োজন করা হবে। অনুষ্ঠানটি বিকেল ৫টা থেকে শুরু হবে। শুক্রবার আম্বিকাপট্টিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি বাসুদেব ভট্টাচার্য জানান, ২০২৬ সালে তাদের সংস্থা ২৪ বছর পূর্ণ করেছে। তিনি বলেন, পণ্ডিত কুমার বসুর তত্ত্বাবধানে প্রতি বছর নিয়মিত এই শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা সফলভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের অনুষ্ঠানে প্রখ্যাত তবলা বাদক অর্কদীপ দাস এবং সরোদ শিল্পী স্বর্ণেন্দু মণ্ডল সঙ্গীত পরিবেশন করবেন। সভাপতি সকল সংস্কৃতিপ্রেমীকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানান।

সংগঠনের সম্পাদক প্রসেনজিৎ চৌধুরী জানান, অনুষ্ঠানে প্রবেশ নিঃশুল্ক। শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হবে।সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী সম্পাদক অনুপম মণ্ডল, কার্যনির্বাহী সদস্য প্রশান্ত কিশোর দাস, উৎপল বিশ্বাস, সমুজ্জ্বল ভট্টাচার্য, কোষাধ্যক্ষ সোমনাথ গুপ্তসহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *