নেইহডাউন জংশনে হেরোইনসহ যুবক গ্রেফতার

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ এপ্রিল : খাওজাওল পুলিশের তৎপরতায় নেইহডাউন জংশন থেকে বিপুল পরিমাণ হেরোইনসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার একটি অ্যারক্স স্কুটার আটক করে তল্লাশি চালানোর সময় এই সাফল্য আসে পুলিশের হাতে।
ধৃত লালহ্রিয়াতপুইয়া (২৫), বাড়ি লুংলেই। তার কাছে থাকা একটি রুকস্যাক থেকে ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যা অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ছিল বলে পুলিশ জানিয়েছে।

উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০.৮ লক্ষ টাকা। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং মাদক পাচার চক্রের সঙ্গে যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *