সংসদে আজ তিনটি গুরুত্বপূর্ণ বিলে ভোটাভুটি

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ এপ্রিল : সংসদের তিন দিনের বিশেষ অধিবেশনে কেন্দ্র সরকার তিনটি গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত বিলগুলির মধ্যে রয়েছে— মহিলাদের জন্য সংরক্ষণ সংক্রান্ত ১৩১তম সংবিধান সংশোধনী বিল, লোকসভার সাংসদের সংখ্যা বাড়িয়ে ৮৫০-এ উন্নীত করার লক্ষ্যে আসন পুনর্বিন্যাস বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল।

বৃহস্পতিবার দুপুরে বিলগুলি লোকসভায় পেশ করা হয়। প্রায় ১২ ঘণ্টার দীর্ঘ আলোচনার পর আজ বিকেলে সংসদের নিম্নকক্ষে এই তিনটি বিলের উপর ভোটাভুটি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *