নিখোঁজ কিশোর শ্রীত নাথের সন্ধান মিলল, শ্রীকোণা থেকে উদ্ধার

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : শিলচরের দুধপাতিল ৫ম খণ্ড এলাকার নিখোঁজ কিশোর শ্রীত নাথ (১৩)-কে অবশেষে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার তিন দিন পর বৃহস্পতিবার শ্রীকোণা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

জানা গেছে, শ্রীকোণার এক ব্যক্তি কিশোরটিকে খুঁজে পেয়ে নিজের বাড়িতে আশ্রয় দেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানান। পরে খবর পেয়ে কাছাড় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রীতকে উদ্ধার করে। তার সাইকেলটি রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল শ্রীত। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজ চালানো হলেও প্রথমদিকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি, ফলে পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়তে থাকে।
তবে কিশোরের সুস্থ অবস্থায় ফিরে আসায় পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ফিরেছে। ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *