বৈদ্যনাথ স্মৃতি স্কুল ক্রিকেটে খেতাব দখল নিউ অক্সফোর্ডের

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ এপ্রিল : বৈদ্যনাথ নাথ স্মৃতি অনূর্ধ্ব ১৫ প্রাইজমানি আন্তঃস্কুল ক্রিকেট খেতাব জিতল নিউ অক্সফোর্ড এইচএস স্কুল। সোমবার এসএম দেব স্টেডিয়ামে ১২-১২ ওভারের ফাইনালে তারা ২ উইকেটে হারিয়েছে শিলচর কলেজিয়েট হায়ার সেকেন্ডারি স্কুলকে।

রবিবারের প্রচণ্ড ঝড়-তুফানের পর সকালের মুষলধারের বৃষ্টি কাটিয়ে ফাইনাল ম্যাচ আজও সম্পন্ন হবে কি না, সেটা নিয়ে ভারি সংশয় ছিল। অবশ্য সকাল ৮টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও সেটা সম্ভব হয়নি। এদিকে ম্যাচ শুরু হতে দেরি হওয়ায় ওভার কমিয়ে আনা হয় ১২ ওভারে।

টস পেয়ে প্রথম বল হাতে তুলে নেয় নিউ অক্সফোর্ড স্কুল। কলেজিয়েট প্রথম ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ১২ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৮১ রান। এরমধ্যে সর্বাধিক ১৯ রান করেছেন বিনায়ক গোস্বামী। অয়ন রায় (১৭), অংশু যাদব (১৪)। অতিরিক্ত থেকে পেয়েছে তারা ১১ রান।

নিউ অক্সফোর্ডের হয়ে অভিষেক মালাকার ২১ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট।

জবাবে ৮২ রানের লক্ষ্যে নেমে নিউ অক্সফোর্ড স্কুল ৯.৩ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ৮৬ রান করে ম্যাচ জিতে নেয়। শিবা সূত্রধর (২০), সাহিন উদ্দিন লস্কর (২০), অভিষেক মালাকার (১৫), মোহিত আলি (১০) ভালো রান করেন।

বিপক্ষের ঋতুরাজ নাথ ১৬ রান দিয়ে পান ৫ উইকেট। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন নিউ অক্সফোর্ড স্কুলের অভিষেক মালাকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *