অবাক কাণ্ড! ঘুমই ধরিয়ে দিল চোরকে

Spread the news

১২ এপ্রিল : চুরি করে পালানোর বদলে মন্দিরেই ঘুমিয়ে পড়ল চোর, আর সেই ঘুমই শেষ পর্যন্ত তাকে ধরিয়ে দিল পুলিশের হাতে। অবাক করা এই ঘটনা ঘটেছে তামিলনাড়ুর আম্বুরির কুডাপ্পানামুডু এলাকায় অবস্থিত কুঝুভালভাট্টাম শ্রী ভগথী মন্দিরে। জানা গেছে, মন্দির থেকে প্রায় ৮,৫০০ টাকা চুরি করে পালানোর চেষ্টা করেছিল অভিযুক্ত। তবে চুরির কয়েক ঘণ্টার মধ্যেই তার পরিকল্পনা ভেস্তে যায়। পরদিন শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ মন্দির কমিটির সদস্যরা অফিসে এসে দরজা ভাঙা দেখতে পেয়ে সন্দেহ করেন। ভিতরে ঢুকে তারা হতবাক—অফিসঘরের মধ্যেই নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে এক ব্যক্তি।

এরপরই পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযুক্তকে হাতেনাতে আটক করে এবং তার কাছ থেকে চুরি যাওয়া টাকা উদ্ধার করে। ভেল্লারাদা থানার পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় মামলা রুজু করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তি একাধিক চুরির সঙ্গে জড়িত। পরে তাকে আদালতে পেশ করা হলে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। এই অদ্ভুত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণত চুরির পর অপরাধীরা দ্রুত পালিয়ে যায়, কিন্তু এ ক্ষেত্রে ক্লান্তিতে ঘুমিয়ে পড়াই কাল হল অভিযুক্তের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *