মাধ্যমিকে ডলুর শিবাজীর কৃতিত্ব

Spread the news

বরাক তরঙ্গ, ১১ এপ্রিল : বড়খলার ডলু এলাকা থেকে উঠে এল এক গর্বের সাফল্যের গল্প। ডলু সরস্বতী শিশু নিকেতন বিদ্যালয়ের ছাত্র শ্রী শিবাজী দেব পুরকায়স্থ এবারের মাধ্যমিক পরীক্ষায় ৯৩ শতাংশ নম্বর পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে সবার নজর কেড়েছে।

সে বাংলায় ৯৮, ইংরেজিতে ৮৮ এবং গণিতে ১০০ নম্বর পেয়েছে। প্রতিটি বিষয়েই লেটার মার্কস অর্জন করে মোট ৫৬১ নম্বর পেয়ে শিবাজী শুধু নিজের নয়, সমগ্র এলাকার মুখ উজ্জ্বল করেছে।

তার এই সাফল্যের পেছনে অন্যতম বড় প্রেরণা তার দাদু, ডলু হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন প্রধান অধ্যক্ষ শ্রী অমরেন্দ্র দাস। ছোট থেকেই দাদুর কাছ থেকে ইংরেজি ব্যাকরণ শেখা এবং নিয়মিত পড়াশোনার অভ্যাস তাকে এগিয়ে যেতে সাহায্য করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *