মরিগাঁও জেলার তিনটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ

Spread the news

বিশেষ প্রতিবেদক, মরিগাঁও।
বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : মরিগাঁও নির্বাচনী জেলায় অসম বিধানসভা নির্বাচন ২০২৬ এর ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। বৃহস্পতিবার মরিগাঁও জেলার ৫২ নং জাগীরোড , ৫৩ নং লাহরিঘাট ও ৫৪ নং মরিগাঁও বিধানসভা কেন্দ্রের মোট ১৩ জন প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দি হয়। এদিন সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষে নিজের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করতে কেন্দ্রে ভিড় করেন। প্রত্যেকটি কেন্দ্রে ঝিরঝিরে বৃষ্টির মধ্যে দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়।

এদিকে, মরিগাঁও জেলায় ইভিএমে ভাগ্য বন্দি হওয়া প্রার্থীদের নাম ক্রমে ৫২ নং জাগীরোড (এসসি) কেন্দ্রের বিজেপি দলের পীযূষ হাজরিকা ও কংগ্রেস দলের বুবুল দাস, ৫৩ নং লাহরিঘাট কেন্দ্রের  কংগ্রেস দলের আসিফ মহম্মদ নাজার, অসম গণ পরিষদের খলিলুর রহমান, এআইইউডিএফের সিদ্দিক আহমেদ, রাষ্ট্রীয় উলেমা কাউন্সিলের ওমর ফারুক এবং নির্দলীয় প্রার্থী হারেশা খানম , ৫৪ নং মরিগাঁও কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির রমাকান্ত দেউরি , অসম জাতীয় পরিষদের প্রার্থী বাণীকান্ত দাস এবং নির্দলীয় অমলেশ মেধি, নিখিল ডেকারজা, চেনিরাম কোঁওয়ার ও প্রদীপ বরুয়া। ৫২ নং জাগীরোড কেন্দ্রে  মোট ২,০৭,৮৮৯ জন ভোটারের মধ্যে ভোটদান করেন ২,১৭,৯৯৭ জন।  ৫৩ নং লাহরিঘাট কেন্দ্রে  মোট ৩,০৮,২৭২ ভোটারের মধ্যে ভোটদান করেন ২,৮৮,০৪৯ জন ভোটারে । ৫৪ নং মরিগাঁও কেন্দ্রে মোট  ২,০৭,৮৮৯ জন ভোটারের মধ্যে ১,৭৫,৭৯১ জন ভোটারে ভোট প্রদান করেন। মরিগাঁও জেলার তিনটি বিধানসভা কেন্দ্রের ভোটদানের হার শতকরা হিসেবে ক্রমে জাগীরোড কেন্দ্রে ৮৭.০৫, লাহরিঘাট কেন্দ্রে ৯৩.৪৪ এবং মরিগাঁও কেন্দ্রে ৮৪.৫৬ ভোট পড়েছে। তিনটি কেন্দ্রের থেকে কে ‘শেষ হাসি’ হাসবেন, তা জানা যাবে আগামী ৪ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *