বরাক তরঙ্গ, ৮ এপ্রিল : গুয়াহাটির বশিষ্ঠ এলাকার পিলিংকাটা অঞ্চলে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পক্ষ হাতে দা ও কুঠার নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে, যার জেরে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়।
এই সংঘর্ষে উৎপল কোঁওর নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার চিকিৎসা চলছে। জানা গেছে, দেবজিৎ হাজরিকা ও উৎপল কোঁওয়ের মধ্যে বিবাদ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অসম ও মেঘালয় পুলিশের দল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় বশিষ্ঠ পুলিশ টপাস শইকিয়া ও দেবজিৎ হাজরিকাকে গ্রেফতার করেছে। পাশাপাশি ইন্দ্ৰিজিৎ হাজরিকা ও সুনীল পাঠকসহ মোট চারজনকে আটক করা হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।



