বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আত্মবিশ্বাসী সুরে বিজেপি সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন জানিয়েছেন, রাজ্যে নিরঙ্কুশ জয়ের পথে এগোচ্ছে বিজেপি এবং জোট সরকার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় ক্ষমতায় ফিরবে। শনিবার লখিমপুরে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিভিন্ন প্রচার সভায় বিপুল জনসমাগমই প্রমাণ করে দিচ্ছে যে জনসমর্থন বিজেপির পক্ষেই রয়েছে।
নবীন বলেন, “অসমের মানুষ ইতিমধ্যেই তাদের রায় স্পষ্ট করে দিয়েছেন। প্রতিটি সভায় যেভাবে জনস্রোত দেখা যাচ্ছে, তাতে এনডিএ ও বিজেপির জয় নিশ্চিত। আমরা দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করব।” কংগ্রেসের পূর্ববর্তী শাসনব্যবস্থার সমালোচনা করে তিনি অভিযোগ করেন, সেই সময়ে রাজ্যে আইন-শৃঙ্খলার পরিস্থিতি দুর্বল ছিল।

তাঁর কথায়, “দশ বছর আগে এই রাজ্যে নারীরা নিরাপদ ছিলেন না, এমনকি জমি-জমাও সুরক্ষিত ছিল না। কংগ্রেসের শাসনেই এই অনিরাপত্তা তৈরি হয়েছিল।” বর্তমান বিজেপি সরকারের সাফল্য তুলে ধরে নবীন বলেন, মহিলাদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করাই তাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি আরও যোগ করেন, “আমাদের সরকার শুধু নারীদের নিরাপত্তা নিশ্চিত করেনি, তাদের স্বনির্ভর করে তুলতেও নানা উদ্যোগ



