রূপমের স্মৃতি মঞ্চে কস্তুরী হোম চৌধুরীকে সম্মাননা

Spread the news

বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : বরাক উপত্যকার প্রখ্যাত নাট্য সংস্থা ‘রূপম’ আয়োজিত ৪৫তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাংক নাটক প্রতিযোগিতা ২০২৬-এর ২৮ মার্চ ‘ইন্দু ভূষণ হোম চৌধুরী স্মৃতি মঞ্চ’-এ বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ কস্তুরী হোম চৌধুরীকে উত্তরীয় ও মানপত্র ভূষিত করে সম্মানিত করা হয়েছে।প্রখ্যাত আইনজীবী ইন্দুভূষণ হোম চৌধুরীর কন্যা এবং অসম সরকার সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কস্তুরীকে ‘রূপম নাট্য সংস্থার’ সম্পাদক নিখিল পাল উত্তরীয় ও মানপত্র প্রদান করেন। মানপত্র পাঠ করেন বিপ্লব বিশ্বাস। একই সঙ্গে ইন্দু ভূষণের পুত্র জলসম্পদ বিভাগের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সৌমেন হোম চৌধুরী এবং নাতনী, সঙ্গীতশিল্পী ও অধ্যাপক শ্রাবণী সরকারকেও উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয়।

সম্মান সভায় কস্তুরী তাঁর পিতা ইন্দু ভূষণ হোম চৌধুরী এবং রূপমের প্রতিষ্ঠাতা নরেশ চন্দ্র পালের স্মৃতিচারণ করে সকলকে মুগ্ধ করেন। উপস্থিত ছিলেন তাঁর আরেক কন্যা তাপসী দত্ত এবং রূপমের সাহিত্য সম্পাদক নীলাঞ্জন পাল। এই আনন্দময় সন্ধ্যা এক অনাবিল পরিবেশে সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *