শিলচর শহরে অটো থেকে মদ বাজেয়াপ্ত, আটক ২

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ মার্চ : নির্বাচনের প্রাক্কালে শিলচর শহরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে তারাপুর ফাঁড়ির পুলিশ একটি সন্দেহভাজন অটোরিকশার পিছু ধাওয়া করে।

জানা গেছে, তারাপুর এলাকা থেকে ধাওয়া শুরু করে জানীগঞ্জ এলাকায় অটোটিকে আটকানো হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যবসায়ীকে আটক করে সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে অবৈধ মদ পাচার রুখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *