পালংঘাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ ধ্রুবজ্যোতি

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৮ মার্চ : পালংঘাটের জামালপার (রুকনি তৃতীয় খণ্ড) গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজ নিলেন ধলাইয়ের কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ব রুকনি এলাকার সভাপতি জিষ্ণু রায়, গ্রুপ সদস্য সাজুল হক বড়ভূঁইয়া, আখতারুল হক মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। শনিবার দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে তাঁরা সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান এবং দ্রুত সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ত্রাণ ও সাহায্যের ব্যবস্থা করার জন্য উদ্যোগ নেওয়ার কথাও জানান সভাপতি জিষ্ণু রায়।

উল্লেখ্য, শুক্রবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় নিরঞ্জন হাজামের বসতবাড়ি। ঘটনায় বাড়ির সমস্ত আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সময় তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে উপস্থিত ছিলেন না। বাসন্তী পূজার উপলক্ষে পরিবারের সবাই তাঁর শ্বশুরবাড়িতে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *