গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ মার্চ : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের এনএসএস সেল, বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং কাছাড় ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ সেন্টারের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী বিশেষ শিবিরের অংশ হিসেবে শনিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন এনএসএস সমন্বয়ক ড. রাজর্ষি কৃষ্ণ নাথ, বিশেষ শিবিরের নেতৃত্বদানকারী বামনকিরি রংপুর, প্রোগ্রাম অফিসার অভিজিৎ জয়সোওয়াল ও চন্দ্রমিতা বড়ো। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার রিম্পি সোনোয়াল। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক রেজিস্ট্রার ড. অভিজিৎ নাথ উপস্থিত ছিলেন।

বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশু পাল, মিডিয়া সম্পাদক সুজয় নাথ, কাছাড় জেলা কমিটির সভাপতি দেবব্রত পাল, সহ-সভাপতি মধুমিতা নাগ, রঞ্জিত কুমার মিশ্র এবং সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্র গুপ্ত। কাছাড় ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ সেন্টারের ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ মেডিক্যাল অফিসার ডাঃ শবনম বাহার বড়ভূইয়া-সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও শিবিরে উপস্থিত ছিলেন।

শিবিরে মোট ২৫ জন রক্তদাতা রক্তদান করেন। তাঁদের মধ্যে এনএসএস স্বেচ্ছাসেবক ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন। এনএসএস সমন্বয়ক ড. রাজর্ষি কৃষ্ণ নাথ শিবিরটি সফল করতে সকল রক্তদাতা ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আরও রক্তদান শিবির আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *