পেট্রল ও ডিজেলের লিটার প্রতি ১০ টাকা আমদানি শুল্ক কমল

Spread the news

২৭ মার্চ : পেট্রল, ডিজেলের উপর এক্সাইজ ডিউটি কমানোর কথা ঘোষণা করল কেন্দ্র। শুক্রবার সকালে এই শুল্ক কমানোর বিষয়টি জানানো হয়েছে। প্রতি লিটার পেট্রল ও ডিজেলের উপর আমদানি শুল্ক ১০ টাকা করে কমানো হয়েছে। জ্বালানি নিয়ে ঘাটতির আবহে এই পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার।

এই ঘোষণার আগে প্রতি লিটার পেট্রলে ১৩ টাকা এক্সাইজ় ডিউটি ধার্য হতো। এখন থেকে তা কমে হবে ৩ টাকা। এই হ্রাসের ফলে প্রতি লিটার ডিজ়েলে এক্সাইজ় ডিউটি ১০ টাকা থেকে কমে শূন্য নেমে এল।

আমেরিকা ও ইজ়রায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ় প্রণালী বন্ধ করেছে ইরান। এর জেরে গোটা বিশ্বেই জ্বালানির তেলের সরবরাহ ধাক্কা খেয়েছে। যার প্রভাব পড়েছে তেলের দামে। আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রুড অয়েলের দামে বিপুল বৃদ্ধি হয়েছে। এর জেরে দেশের বিভিন্ন অয়েল মার্কেটিং কোম্পানিগুলির খরচ বেড়েছে। ক্ষতির মুখেও পড়তে হয়েছে একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থাকে। সেই চাপ সামাল দিতে দেশের মধ্যে পেট্রল ও ডিজ়েলের দাম বৃদ্ধিরও সম্ভাবনা তৈরি হয়েছে। এই আবহেই এক্সাইজ় ডিউটি কমানোর ঘোষণা করল কেন্দ্র।

উল্লেখ্য, বেসরকারি জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান নায়ারা এনার্জি পেট্রল ও ডিজেলের দাম লিটার প্রতি ৫.৩ টাকা ও ৩ টাকা বাড়ানোর একদিন পর এই পদক্ষেপটি নেওয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *