রেলস্টেশনে পিস্তল-গুলি সহ আটক যুবক

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ মার্চ : আগরতলা রেলস্টেশনে জিআরপিএস থানার পুলিশের হাতে পিস্তল ও তাজা গুলি সহ এক যুবক আটক হয়েছে। মঙ্গলবার সকালে রুটিন তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন ওই যুবককে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, তল্লাশি চলাকালীন যুবকের কাছ থেকে একটি পিস্তল, দু’টি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গেই তাকে আটক করে আগরতলা জিআরপিএস থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।

জিজ্ঞাসাবাদে ধৃত যুবক নিজের নাম সুব্রত দত্ত বলে স্বীকার করেছে। তার বাড়ি মধুপুর থানা এলাকায়। প্রাথমিকভাবে জানা গেছে, সে বিহার থেকে রেলপথে আগরতলায় পিস্তলটি নিয়ে আসে এবং সেখান থেকে মধুপুরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।

ঘটনার পর জিআরপিএস থানার ওসি রাজু ভৌমিক বিষয়টি উচ্চপদস্থ কর্তৃপক্ষকে জানান। পাশাপাশি ফরেনসিক টিমকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, ধৃত সুব্রত দত্তকে বুধবার আদালতে তোলা হবে এবং তার বিরুদ্ধে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *