ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি, হত আট

Spread the news

বরাক তরঙ্গ, ২২ মার্চ : ভয়ঙ্কর দুর্ঘটনা!  ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আট জনের মৃত্যু ঘটে। এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় রবিবার ঢেকিয়াজুলির রবরতলা এলাকায়। দুর্ঘটনায় একসঙ্গে ছয়জনের মৃত্যু হয়। পরবর্তীতে হাসপাতালে আরও দু’জনের মৃত্যু ঘটে। 

সূত্রের খবর, অ্যাম্বুলেন্সটি ঢেকিয়াজুলির টিউলিপ চা-বাগান থেকে এক অসুস্থ ব্যক্তিকে নিয়ে আসছিল। পথে আচমকাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান ছয়জন।
মৃতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া যায়। তাঁরা হলেন অ্যাম্বুলেন্স চালক বিজয় হানচা, কুনাল কর্মকার, সঞ্জিতা নাথ, বিশ্বাস নাথ, হরি মাদগী এবং সন্ধাচরী নাথ।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধারের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *