বরাক তরঙ্গ, ২১ মার্চ : বিশ্ব কবিতা দিবস উপলক্ষে ২১ মার্চ হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট কবি চন্দ্রিমা দত্ত, শেলী দাস চৌধুরী এবং ড. রূপরাজ ভট্টাচার্যকে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, যিনি সংস্থার মুখ্য উপদেষ্টাও। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি গুণজ্যোতি দত্ত, সম্পাদক কৃষ্ণকংশ বনিক, কোষাধ্যক্ষ রাতুল ভট্টাচার্য এবং সদস্য প্রদীপ পাল। অনুষ্ঠানের বিশ্বতোষ চৌধুরী কবিদের হাতে উত্তরীয় ও স্মারক তুলে দিয়ে সম্মাননা জানান। পরবর্তীতে তিনি তাঁর বক্তব্যে কবিতা চর্চার গুরুত্ব তুলে ধরেন।
সম্মাননা প্রাপ্ত কবিরাও তাঁদের অনুভূতি ব্যক্ত করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। শেষে সংস্থার সভাপতি গুনজ্যোতি দত্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। রিঙ্কু কুন্ডু জানান, চলতি বছরে সংস্থাটি তাদের ৩০তম বর্ষপূর্তি উদযাপন করছে। ১১ বছর ধরে ধারাবাহিকভাবে বিশ্ব কবিতা দিবস পালন করে আসছে এই সংস্থা।





