লাহরিঘাটে খুনের ঘটনায় গ্রেফতার যুবক ধলাইয়ের বাসিন্দা

Spread the news

বরাক তরঙ্গ, ২১ মার্চ : মরিগাঁও জেলার লাহরিঘাট থানার অন্তর্গত বরসলা পুলিশ ফাঁড়ির লাহরিপাম গ্রামে গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া যুবক ধলাইয়ে জামালপুরের আব্দুল মান্নান বলে পরিচয় পাওয়া যায়। দু’দিন আগে হান্নান মরিগাঁও গিয়েছিল। শুক্রবার বিকেলে লাহরিপাম গ্রামে আব্দুল মান্নান গুলি চালালে ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয় আলি আহমদ হোসেন খান নামে এক ব্যক্তির। স্থানীয় বাসিন্দারা এ ঘটনার অভিযুক্ত আব্দুল মান্নানকে ধাওয়া করে আটক করে পুলিশের হাতে সমঝে দেন।

এদিকে, এই ঘটনার খবর পেয়ে স্থানীয় দণ্ডাধীশ ও লাহরিঘাট পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরিগাঁও সিভিল হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও কেন এই গুলি চালানোর ঘটনা ঘটলো, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনা সম্পর্কে তদন্ত অব্যাহত রাখছে পুলিশ। তবে সূত্রে জানা যায় মান্নান নেশা সামগ্রী পাচারের সঙ্গে জড়িত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *