নির্দল হিসেবে ধলাইয়ে লড়বেন নীহার, সাংসদের বিরুদ্ধে নানা অভিযোগ

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ মার্চ : দল ত্যাগের পর নির্দল প্রার্থী হিসেবে ধলাইয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেন বিধায়ক নীহাররঞ্জন দাস। বৃহস্পতিবার তিনি সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্যের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেন। নীহারবাবু বলেন, সাংসদের ষড়যন্ত্রে তিনি টিকিট প্রাপ্তি থেকে বঞ্চিত হন। বলেন, অসম প্রদেশ কমিটিতে সার্থক হতে পারেনি। পরবর্তীতে তিনি দিল্লিতে গিয়ে সফল হন।

বিধায়ক আরও বলেন, নির্বাচনে জয়ী হওয়ার তিন মাস পরই সাংসদের সঙ্গে তাঁর মানসিক দ্বন্দ্ব শুরু হয়। নীহারবাবু সাংসদের বিরুদ্ধে দুর্নীতির কথাও তুলে ধরেন। মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার নির্মাণে অর্থ নয়ছয়ের অভিযোগ আনেন।

এবার নির্বাচনে নিৰ্দল প্ৰাৰ্থী হিসাবে বৃহৎ আকারে জয়লাভ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *