ঈদের প্রাক্কালে হৃদয়বিদারক ঘটনা, পুকুরে পড়ে দুই বোনের সলিলসমাধি

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ মার্চ : ঈদের প্রাক্কালে হৃদয়বিদারক ঘটনা ঘটল। ঈদ উপলক্ষে ঘরের জিনিসপত্র পরিস্কার করতে গিয়ে ঘটে এক মর্মান্তিক ঘটনাটি। ডাইনিং টেবিল ধোয়ার জন্য পুকুরে গেলে অসাবধানতাবশত পা পিছলে জলে পড়ে দুই বোনের প্রাণ গেল। এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি বরপেটা জেলার কপোহা গ্রামের। মৃত দুই বোন হল হেলমিনা খাতুন ও জান্নাত পারবিন।

জানা গেছে, বাড়ির ডাইনিং টেবিল ধোয়ার জন্য পুকুরে গেলে অসাবধানতাবশত পা পিছলে জলে পড়ে যায় তারা। মুহূর্তের মধ্যেই গভীর জলে তলিয়ে যায় দুই বোন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *