কাছাড় জেলা যুব পরিষদের উদ্যোগে ইফতার মহফিল

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ মার্চ : বুধবার বিকেলে অগপ দলের যুব পরিষদ কাছাড় জেলা কমিটির উদ্যোগে ট্যাঙ্ক রোড স্থিত কার্যালয়ে ইফতার মহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাসের ২৮তম দিনে আয়োজিত এই অনুষ্ঠানে যুব পরিষদের নেতাকর্মীসহ ভ্রাতৃ সংগঠনগুলোর অসংখ্য নেতা-কর্মী অংশগ্রহণ করেন। যুব পরিষদের জেলা সভাপতি রূপন মোদক বক্তব্যে বলেন, “পবিত্র রমজানের ২৮তম দিনে ইফতার মাহফিলের আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত। এতে সকলের মধ্যে আন্তরিকতা সঞ্চারিত হয়েছে। আগামী দিনগুলোতে প্রতি বছর এই ধরনের ইফতার মহফিলের আয়োজন করব।” তিনি সর্বসমক্ষে ইসলাম ধর্মাবলম্বীদের আগামী ঈদের শুভেচ্ছা জানান। কৃষক পরিষদ কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক কাওসার ফরিদ লস্কর বলেন, “দলের বিভিন্ন ধর্মের লোকজনের অংশগ্রহণ এই ইফতার মহফিলে অগপর ধর্মনিরপেক্ষতা, শান্তি ও সম্প্রীতির প্রমাণ বহন করেছে।”

অনুষ্ঠানে যুব পরিষদের জেলা সহ-সভাপতি আয়াজ উদ্দিন বড়ভূঁইয়া (মান্না), সাংগঠনিক সম্পাদক রাজ লস্কর,সোনাই বিধান পরিষদের সভাপতি নজমূল হুসেন লস্কর,সাধারন সম্পাদক জমিল হোসেন বড়ভূইয়া, সম্পাদক সঞ্জীব নাথ, সোনাই যুব পরিষদের  সভাপতি জেএম নেকিব লস্কর, বড়খালা বিধান পরিষদের সহ-সভাপতি সুরোজ লাল নুনিয়া, কৃষক পরিষদের জেলা সভাপতি আহমেদ সাহিদ বড়ভূঁইয়া, সহ-সভাপতি খালেদ মাসুদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন লস্কর, জেলা সদস্য গিয়াস উদ্দিন লস্কর, অগপ জেলা কমিটির সম্পাদক রিয়াজুল হক বড়ভূইয়া, মহিলা পরিষদের জেলা সম্পাদক সারিকা আজমি বড়ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *