বিশেষ প্রতিবেদক, মরিগাঁও।
বরাক তরঙ্গ, ১৬ মার্চ : ‘জ্ঞানরত্ন সাহিত্য একাডেমি’-র দ্বাদশ বার্ষিক অধিবেশন রবিবার বেলতলার অমলপ্রভা ভবনে সম্পন্ন হয়। জ্ঞানরত্ন সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা তথা কেন্দ্রীয় সভাপতি ড০ হেমচন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া সভাটি সঞ্চালনা করেন রশ্মিরেখা কাশ্যপে। অধিবেশনের কর্মসূচি অনুযায়ী তিনটি নতুন গ্রন্থের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। উন্মোচিত গ্রন্থগুলি নাম ক্রমে বিনু দাস শর্মার কাব্যগ্রন্থ ‘মায়াবিনী রাতি’, তাহিরা আলমের ‘সুরের সম্রাট জুবিন গর্গ’, এবং ড. হেমচন্দ্র বর্মনের ‘সাহিত্য আরু মানবতা’।এই অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের সাহিত্যিক-শিল্পীরা নিজ নিজ প্রতিভা প্রদর্শন করে অনুষ্ঠানটি আর্কষণীয় করে তোলেন। এই অনুষ্ঠানটিতে বিশিষ্ট সাহিত্যিক তথা অ্যাকাডেমির প্রধান সমন্বয়ক রকিবুল আজাদকে তাঁর নিষ্ঠাপূর্ণ সেবা এবং অবদানের জন্য ‘টোকেন অফ লাভ’ সম্মান প্রদান করার পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের উৎসাহিত করতে সম্মানপত্র এবং পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০২১ সালে মরিগাঁও জেলায় প্রতিষ্ঠিত ‘জ্ঞানরত্ন সাহিত্য একাডেমি’ অসমের পাশাপাশি কয়েকটি প্রতিবেশী রাজ্যের সাহিত্য-সংস্কৃতির বিকাশ ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ২০২৫ সালে যোরহাটের তিতাবরে এক ব্যতিক্রমী পদক্ষেপ নিয়ে ১০১টি গ্রন্থ শিশু শিক্ষার্থীদের দ্বারা উন্মোচন করে নর্থ ইস্ট বুক অফ রেকর্ডস-এ স্থান লাভ করে। নবীন-প্রবীণ সকল লেখক-লেখিকাকে অনুপ্রেরণা দেওয়া এবং সামাজিক ক্ষেত্রটিকে সমৃদ্ধ করাই এই অ্যাকাডেমির মূল লক্ষ্য বলে প্রতিষ্ঠাতা ড. হেমচন্দ্র বর্মনে নিজের বক্তব্য বলেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাজুলীর নতুন কমলাবাড়ি সত্রের সত্রাধিকার সত্যজিৎ মহন্ত , বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ ড. বৈজয়ন্তী গোস্বামী, নর্থ ইস্ট বুক অফ রেকর্ডসের প্রধান পরিচালক সোণমণি দত্ত, একাডেমির উপ-সভাপতি রূপীন কলিতা ও জ্ঞানরত্ন সাহিত্য একাডেমি মণিপুর রাজ্যের সভাপতি ড. পি সমাজিতের পাশাপাশি বহু গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




