বরাক তরঙ্গ, ১৫ মার্চ : ছাব্বিশের বিধানসভা নির্বাচন কবে, তা নিয়ে কৌতূহলের শেষ নেই। অবশেষে রবিবার বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করে ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। অসম, বাংলা, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরির ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। শুধু বাংলায় দু’দফায় ভোটগ্রহণ করা হবে। বাকি রাজ্য গুলোতে এক দফায় ভোট হবে। ৯ এপ্রিল ভোট হবে অসম, কেরল ও পুদুচেরিতে। তামিলনাড়ুতেও এক দফাতেই ভোট হতে চলেছে ২৩ এপ্রিল। পশ্চিমবঙ্গে ১ম দফায় ভোট ২৩ এপ্রিল ও ২য় দফায় ভোট হবে ২৯ এপ্রিল।
ভোট গণনা ৪ মে।
নির্বাচন কমিশনের ঘোষণামতে, অসমে ১৬ মার্চ জারি করা হবে নির্বাচনী অধিসূচনা। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৩ মার্চ। মনোনয়নপত্রের যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২৪ মার্চ এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৬ মার্চ। আগামী ৪ মে অনুষ্ঠিত হবে ভোটগণনা। ৬ মে’র মধ্যে সম্পন্ন করতে হবে নির্বাচনের সমস্ত প্রক্রিয়া।



