‘SIR-সহ সব সিদ্ধান্তই সর্বসম্মত…’, বিরোধীদের অভিযোগ উড়িয়ে দাবি নির্বাচন কমিশনের
২৩ সেপ্টেম্বর : SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে মতপার্থক্যের অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই মুখ খুলল কমিশন। কমিশন সূত্রের দাবি, কাজের ক্ষেত্রে কোনও বিষয়ে প্রশ্ন, পরামর্শ বা ভিন্ন মত উঠে আসা স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। তবে তাকে ‘আনুষ্ঠানিক অসম্মতি’ বা কমিশনের অন্দরের সংঘাত হিসেবে দেখার কোনও কারণ নেই। SIR-সহ সমস্ত…
