নেপালের বন্যায় নিখোঁজ অসমে ১৬ জন

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : নেপালের ভয়াবহ বন্যায় আটকে পড়া বা নিখোঁজ অসমের বাসিন্দাদের মধ্যে ১৬ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। ২৯ আগস্ট আরও চারজনের নামের তালিকা প্রকাশ করা হয়।

এদিকে, নেপালের বন্যায় আটকে পড়া পশ্চিম কার্বি আংলং জেলার তিনজনের সন্ধান পাওয়া গেছে। তাঁদের মধ্যে শিবা মারাক, সাবিসন মারাক এবং ইলিপসন চাংমা নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।

তবে পশ্চিম কার্বি আংলং জেলার বাসিন্দা বীরসন চাংমার এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি। তাঁর পরিবারের সদস্য ও স্বজনরা উদ্বেগের মধ্যে রয়েছেন।

নেপালে বন্যা ও ভূমিধসের কারণে বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। ফলে সেখানে আটকে পড়া বা নিখোঁজ ভারতীয় নাগরিকদের সন্ধানে প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *