ধলাইয়ে জয়ী পানিসাগর মোকাম এফসি

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টে হাড্ডাহাড্ডি লড়াই জয়ী হল পানিসাগর মোকাম এফসি। সোমবার ধলাইর বাম নিত্যানন্দ উচ্চমাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে তারা টাইব্রেকারে হারিয়েছে ধলাই খাসিয়াপুঞ্জি এফসি-কে। নির্ধারিত সময়ে ম্যাচ সমতায় ছিল। এতে টাইব্রেকারে মিমাংসা হয়। ম্যাচের শুরুতেই এগিয়েছিল পানিসাগর। খেলার ১৩ মিনিটে মুক্তা গোল করে দলকে এগিয়ে নেন। গ্রেডেলি গোলের সংখ্যা বাড়িয়ে দেন ১৯ মিনিটে। গোল পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে খাসিয়াপুঞ্জি। ২৮ মিনিটে খাসিয়াপুঞ্জি। ইড্ডে গোল করে দলের আত্মবিশ্বাস জোগান। ম্যাচের দ্বিতীয়ার্ধ্বে অর্থাৎ ৫০ মিনিটে খেলা সমতায় ফেরান জেরি।

এরপর জয়ের লক্ষ্যে দু’দলই তুমুল বলযুদ্ধ করে ব্যর্থ হয়। অবশেষে ম্যাচ ২-২ গোলে ড্র থেকে যায়। টাইব্রেকারে ৭-৬ গোলে জয়ী হয় পানিসাগর মোকাম এফসি। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন পানিসাগরের সাকাই। তাঁর হাতে পুরস্কার তুলে দেন অতিথি অপূর্ব দাস, অজয় দেব ও রাজীব দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *