‘ধর্মসঙ্কটে পড়লে ভুগতে হবে দেশকে’, মত ভাগবতের

Spread the news

৩ অক্টোবর : দেশের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পথে নেমেছে গোটা বিরোধী শিবির৷ দিল্লি, মুম্বই, লখনৌ–সহ দেশের বিভিন্ন প্রান্তে শুক্রবার গান্ধী জয়ন্তীর দিন সিইসি–র পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছেন অনেকে৷তাঁদের সবাই চাইছেন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (সার) নামে দেশের ১৩ কোটি ৪০ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ায় জ্ঞানেশের অপসারণ৷

এই আবহে শুক্রবার মুম্বইয়ে একটি অনুষ্ঠানে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, ‘ভারতে ধর্ম এবং রাষ্ট্র একে অন্যের থেকে আলাদা নয়৷ এরা অবিচ্ছেদ্য৷ রাষ্ট্রের লক্ষ্য হলো ধর্ম, আর ধর্মই রাষ্ট্রকে টিকিয়ে রাখতে সহায়তা করে। এই দু’টি একে অন্যের উপরে নির্ভরশীল। একটির অস্তিত্ব থাকলে অন্যটিরও অস্তিত্ব থাকে, একটির অস্তিত্ব না–থাকলে অন্যটিরও অস্তিত্ব থাকে না৷ ধর্ম যদি কোনও সঙ্কটের মধ্যেপড়ে, তা হলে দেশকে পরিণাম ভুগতে হবে৷’

সরসঙ্ঘচালকের ব্যাখ্যা, ‘গোটা বিশ্ব জানে যে, সঠিক দিশা ভারত থেকেই আসবে৷ অন্য দেশ জয় করা বা কোনও ব্যক্তিকে ধর্মান্তরিত না–করে জ্ঞানের ভান্ডার গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ভারতের একটা ঐতিহাসিক ঐতিহ্য আছে৷’ তাঁর সংযোজন, ‘উন্নয়ন ত্বরান্বিত করার সঙ্গে সঙ্গেই পরিবেশের ক্ষতি হয়৷ আবার যেখানে পরিবেশ রক্ষা করা হয়, সেখানে উন্নয়ন ত্বরান্বিত হয় না৷ ব্যক্তিগত স্বাধীনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই পরিবারগুলি ভাঙতে শুরু করেছে৷ সমাজেও ভাঙনদেখা দিচ্ছে৷’
খবর : এইসময় অনলাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *