শিবসাগরে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : শিবসাগরে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম মুন্না দাস ওরফে পঙ্কজ। তেজপুর থানায় নিবন্ধিত একটি মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে যুবকটিকে গ্রেফতার করে। তাঁর কাছ থেকে একটি পিস্তল এবং চার রাউন্ড তাজা গুলি বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত যুবকের নিষিদ্ধ সংগঠনের সাথে যোগসূত্র থাকার সন্দেহ প্রকাশ করা হয়েছে। তবে এ বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত কোনি তথ্য প্রকাশ করেনি।

ঘটনাটির আরও তথ্য উদ্ঘাটনের জন্য আটক যুবককে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ। তদন্ত এগোনোর সাথে সাথে এই ঘটনার সাথে জড়িত অন্য তথ্য সামনে আসার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *