পালানোর সময় নদীতে তলিয়ে মৃত্যু যুবকের

Spread the news

বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : তাড়া খেয়ে পালানোর সময় নদীতে তলিয়ে মৃত্যু ঘটল এক যুবকের। বুধবার ঘটনাটি ঘটেছে সোনাইয়ের নগদীরগ্রাম তৃতীয় খণ্ডে রুকনী নদীতে। এ ঘটনায় অপর এক যুবক রক্ষা পান। জানা যায়,  এক দলের তাড়া খেয়ে গিয়ে নদী পার হওয়ার চেষ্টা করেন তাঁরা। নদীর অপর প্রান্তে পৌছানোর আগেই এক যুবক ডুবে যায়। অপর এক যুবক নদী পার হয়ে রুকনী ১ম খণ্ড এলাকা দিয়ে পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা।

খবর পেয়ে সোনাই পুলিশ ও এসডিআরএফ বাহিনী পৌঁছে। নদীতে খোঁজতে শুরু করে। অবশেষে তলিয়ে যাওয়া যুবককে উদ্ধার করে এসডিআরএফ। পাশাপাশি যুবকের পরিচয় পাওয়া যায়। ধলাইর বিদ্যারতনপুর এলাকার বিষ্ণুপুরের বাসিন্দা ইমাম হোসেন বড়ভূইয়া (৩৫) বলে জানা গেছে। এ ঘটনার আড়ালের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে সোনাই পুলিশ।

এ দিকে, কে বা কারা দুই যুবককে তাড়িয়ে ছিল। এবং তাদের অপরাধ কিছুই জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *