জুবিন : জলে ডুবে দুর্ঘটনাজনিত মৃত্যু, করনার্স কোর্টের চূড়ান্ত রায়
বরাক তরঙ্গ, ২৫ মার্চ : সিঙ্গাপুরের করনার্স কোর্ট আজ জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় চূড়ান্ত রায় প্রদান করেছে। আদালত জানিয়েছে, জলে ডুবে যাওয়ার ফলেই জুবিনের মৃত্যু হয়েছিল। এই সময় সিঙ্গাপুরে উপস্থিত ছিলেন জুবিনের খুড়া মনোজ বরঠাকুর এবং রাহুল গৌতম শর্মা। অন্যদিকে, জুবিন গর্গের স্ত্রীর উত্থাপিত সন্দেহের প্রসঙ্গে আদালত উল্লেখ করেছে যে, পুলিশ কোস্ট গার্ড এই ঘটনায়…
