ইউক্রেনের ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার প্রাণঘাতী হামলা, নিহত কমপক্ষে ৪০, নিখোঁজ বহু

৫ নভেম্বর : ইউক্রেনের দক্ষিণ-পূর্ব জাপোরিঝিয়ার কমিসুভাখা গ্রামের ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার প্রাণঘাতী বিমান হামলা। নিহত অন্তত ৪০। ধ্বংসস্তূপের নীচে ৫৯ জন আটকে থাকতে পারে বলে সূত্রের খবর। সোমবার ঘটনাটি ঘটলেও প্রকাশ্যে এসেছে সম্প্রতি। যুদ্ধক্ষেত্রের কাছে থাকায় কমিসুভাখা গ্রামের একটি স্কুলের বাঙ্কারকে আশ্রয়স্থল ও ত্রাণ বিলির জায়গা হিসেবে ব্যবহার করা হচ্ছিল। সেই সময়েই রাশিয়া হামলা…

Read More

ইউক্রেনের বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, শিশু সহ ২৮ জনের মৃত্যু

৮ অক্টোবর : ইউক্রেনের বিভিন্ন এলাকায় ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। বুধবার ভোরে উত্তরাঞ্চলীয় চেরনিহিভ প্রদেশের প্রিলুকি শহরের একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলায় পাঁচতলা ভবনটির বড় একটি অংশ ধসে পড়ে। ধ্বংসস্তূপ থেকে পাঁচ শিশুসহ ২০…

Read More

ড্রোন হামলায় তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ আগুন, উদ্ধার ২৩ জন ভারতীয় ক্রু সদস্য

৭ অক্টোবর : রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলে তেলবাহী একটি জাহাজে ইউক্রেনীয় ড্রোন হামলার অভিযোগ উঠেছে। হামলার পর লাইবেরিয়ার পতাকাবাহী ওই তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ আগুন ধরে যায়। জাহাজটিতে থাকা ২৩ জন ক্রু সদস্যই ভারতীয় নাগরিক বলে জানিয়েছে রাশিয়ার পরিবহণ মন্ত্রক। ঘটনাটি ঘটেছে রাশিয়ার জনপ্রিয় পর্যটন শহর সোচির কাছে কৃষ্ণসাগরে। রুশ পরিবহন মন্ত্রকের দাবি, জাহাজটি ‘নেভাল ড্রোন’-এর হামলার…

Read More

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নাকচ পুতিনের

২ অক্টোবর : ইউক্রেনের সঙ্গে দূরপাল্লার হামলা বন্ধে পারস্পরিক যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে রাশিয়ার ভূখণ্ড কালিনিনগ্রাদ সরাসরি আক্রান্ত হলে প্রয়োজন অনুযায়ী সব ধরনের অস্ত্র, এমনকি পারমাণবিক অস্ত্রও ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার মস্কোয় ভালদাই ফোরামে দেওয়া ভাষণে পুতিন বলেন, রাশিয়াকে বলা হচ্ছে—তারা যদি ইউক্রেনের তেল শোধনাগারে হামলা বন্ধ করে,…

Read More

কিয়েভসহ একাধিক শহরে ড্রোন হামলা রাশিয়ার, নিহত ১০ জন

২৯ সেপ্টেম্বর : ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একাধিক শহরে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ জনের বেশি। কিয়েভের কেন্দ্রস্থলে ইউক্রেনের জাতীয় বিজ্ঞান একাডেমির একটি ঐতিহাসিক ভবনেও ড্রোন আঘাত হেনেছে। সোমবার চালানো এসব হামলাকে যুদ্ধ শুরুর পর কিয়েভে সবচেয়ে ধারাবাহিক ও তীব্র ড্রোন হামলাগুলোর একটি বলে জানিয়েছে রয়টার্স। রাজধানীতে একাধিক হামলায়…

Read More

শপিং মলে রুশ ড্রোন হামলায় নিহত ৫, আহত ৮ শিশুসহ ৬৭ জন

১১ সেপ্টেম্বর : রাশিয়ার-ইউক্রেনের সংঘর্ষে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। একে অপরের উপর চালাচ্ছে প্রাণঘাতী হামলা। এবার ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাভলোহরাদ শহরে একটি শপিং মলে রুশ ড্রোন হামলায় নিহত হয়েছেন পাঁচজন। ভয়াবহ এই হামলায় আহত হয়েছেন আরও ৬৭ জন। আহতদের মধ্যে আটজন শিশুও রয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন বৃহস্পতিবার এই হামলা হয় বলে জানিয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইভান…

Read More

ভয়াবহ ড্রোন হামলায় ৩৭ জনের মৃত্যু

৩০ আগস্ট : উক্রেনের রাজধানী কিভের কাছে মিলা এলাকায় শুক্রবার রাতে এক ভয়াবহ ড্রোন হামলা চালায় রাশিয়া। হামলায় একটি প্রধান অস্ত্রাগার লক্ষ্যবস্তু হওয়ায় সেখানে থাকা গোলা, মাইন ও ড্রোনের মতো বিপুল গোলাবারুদে মুহূর্তেই তীব্র বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাতে আশপাশের অন্তত ৫০টি আবাসিক ভবন ও একটি বৃদ্ধাশ্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় ৪২ জন আহত হয়েছেন…

Read More