বিজেপির কার্যালয়ে ভাঙচুর, তিপ্রা মথার সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ
বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : বিজেপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে শরিক দল তিপ্রা মথার সমর্থকদের বিরুদ্ধে। মঙ্গলবার গভীররাতে একদল দুষ্কৃতী কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠছে। বিজেপির দাবি, অভিযুক্তরা তিপ্রা মথার সক্রিয় সমর্থক। স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রিপুরার খুমলুঙ পার্ক সংলগ্ন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিপ্রা মথার তিন কর্মী। সেই সময় বিজেপি কার্যালয়ের…
