ইতিবাচক ফলাফলে আশাবাদী : রাজদীপ রায়

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ মার্চ : শিলচরের কলেজ রোডের অভিনব ক্লাব প্রাঙ্গণে বিজেপি প্রার্থী ডাঃ রাজদীপ রায়ের সমর্থনে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যায় সভায় স্থানীয় দলীয় কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়। সভায় বক্তব্য রাখতে গিয়ে ডাঃ রাজদীপ রায় আসন্ন নির্বাচনে সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, তিনি ইতিবাচক…

Read More

ভারতীয় শিক্ষণ মণ্ডলের ৫৮তম প্রতিষ্ঠা দিবস উদযাপন শিলচরে

বরাক তরঙ্গ, ২৮ মার্চ : ভারতীয় শিক্ষণ মণ্ডল, কাছাড় জেলা সমিতির উদ্যোগে সংগঠনের ৫৮তম প্রতিষ্ঠা দিবস সগৌরবে উদযাপিত হয়। বৃহস্পতিবার গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌরহিত্য করেন ভারতীয় শিক্ষণ মণ্ডল দক্ষিণ অসম প্রান্তের অধ্যক্ষ তথা জিসি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিরঞ্জন রায়। অনুষ্ঠানে প্রধান বক্তা গৌরাঙ্গ রায় ভাষণে ভারতের ইতিহাসের উল্লেখ করে বর্তমান শিক্ষা–পরিসরে ভারতীয়…

Read More

বৃষ্টিকে উপেক্ষা করে শিলচরে রাজদীপ রায়ের পদযাত্রা

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ মার্চ : প্রতিকূল আবহাওয়াকেও উপেক্ষা করে শনিবার সকালে শিলচরে জোরকদমে নির্বাচনী প্রচারে নামলেন বিজেপি প্রার্থী ডাঃ রাজদীপ রায়। তারাপুর থেকে মজুমদার বাজার পর্যন্ত আয়োজিত এই পদযাত্রায় শুরু থেকেই দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ লক্ষ্য করা যায়। সকাল থেকে টানা বৃষ্টি হলেও প্রচারের গতিতে তার কোনও প্রভাব পড়েনি। ছাতা ও…

Read More

গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত

বরাক তরঙ্গ, ২৮ মার্চ : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের এনএসএস সেল, বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং কাছাড় ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ সেন্টারের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী বিশেষ শিবিরের অংশ হিসেবে শনিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন এনএসএস সমন্বয়ক ড. রাজর্ষি কৃষ্ণ নাথ, বিশেষ শিবিরের নেতৃত্বদানকারী বামনকিরি রংপুর, প্রোগ্রাম অফিসার অভিজিৎ…

Read More

জটিল রোগে আক্রান্ত আফজলের পাশে শিলচর বড় মসজিদ কমিটি, দান ১ লক্ষ

বরাক তরঙ্গ, ২৮ মার্চ : মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শিলচর বড় মসজিদ কমিটি। জটিল ও বিরল রোগে আক্রান্ত শিলচরের তরণী রোডের বাসিন্দা আলতাফ হোসেন লস্করের শিশুপুত্র আফজল হোসেন লস্করের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার রাতে বড় মসজিদ কার্যালয়ে এক সংক্ষিপ্ত  অনুষ্ঠানের মাধ্যমে কমিটির সাধারণ সম্পাদক মিলন উদ্দিন লস্কর,…

Read More

বিশ্ব নাট্য দিবসে ‘রূপম’কে সংবর্ধনা লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-র

বরাক তরঙ্গ, ২৭ মার্চ : বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ‘রূপম’ সাংস্কৃতিক সংগঠনকে সংবর্ধনা জানালো লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ। নাট্যচর্চার প্রসার ও উন্নয়নে রূপমের অসামান্য অবদানকে স্বীকৃতি দেয়। শুক্রবার শিলচরের বঙ্গভবনে রূপম আয়োজিত সাত দিনব্যাপী বার্ষিক জাতীয় নাট্য উৎসবের সমাপ্তি দিনে অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠানটি। উত্তর-পূর্ব ভারতের সুপরিচিত এই সংগঠনটি ইতিমধ্যেই সারা দেশজুড়ে নিজেদের…

Read More

অম্বিকাপট্টিতে সনাতনী শক্তি বাহিনীর  শ্রীরাম পূজা, আশীর্বাদ নিলেন অভিজিৎ

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৭ মার্চ : প্রতি বছরের মতো এ বছরও সনাতনী শক্তি বাহিনীর উদ্যোগে অম্বিকাপট্টির বেঙ্গলি বয়েজ ক্লাবের বিপরীতে শুক্রবার আয়োজিত হলো শ্রীরাম পূজা ও মহোৎসব। দিনভর পূজার্চনা, যজ্ঞ এবং মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে উৎসবে ভক্তদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে আমন্ত্রিত মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও শিলচর…

Read More

শিলচরে বিজেপির বিজয় সংকল্প সমাবেশে সর্বানন্দ, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দল

রূপক চক্রবর্তী ও বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৭ মার্চ : শিলচরে একাধিক নির্বাচনী কর্মসূচিতে অংশ নিতে উপস্থিত হলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। শুক্রবার শিলচর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ রাজদীপ রায়ের সমর্থনে আয়োজিত ‘বিজয় সংকল্প সমাবেশে’ যোগ দেন তিনি। এদিন প্রথমে বড়খলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কিশোর নাথের নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন সোনোয়াল। পরে শিলচর…

Read More

কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বিজেপি ও মুখ্যমন্ত্রীর প্রতি সমর্থন, বিভ্রান্তিকারীদের বিরুদ্ধে অবস্থান

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৬ মার্চ : কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বিজেপির সঙ্গেই থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে এবং বিভ্রান্তি ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। ধলাই বিধানসভা আসনে বিজেপির টিকিট না পাওয়া প্রসঙ্গে নীহাররঞ্জন দাসের বিষয়টি তুলে ধরে ফাউন্ডেশন জানায়, মুখ্যমন্ত্রীর স্মারকপত্রে উত্থাপিত বক্তব্যের সঙ্গে তাঁরা একমত…

Read More

শিলচরে সুস্মিতা দেবের রাজনৈতিক অস্তিত্ব নেই, কটাক্ষ রূপম সাহার

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৬ মার্চ : শিলচরে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবকে কড়া ভাষায় আক্রমণ করলেন কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা। বৃহস্পতিবার শিলচরে নিজের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, শিলচরে সুস্মিতা দেবের কোনও রাজনৈতিক অস্তিত্ব নেই।রূপম সাহা বলেন, “সুস্মিতা দেব শিলচরে কোনও প্রার্থী দিতে পারেননি। তিনি বড় বড় কথা বললেও…

Read More