কনকপুর–বাখরশাহ মোকাম সেতুর শিলান্যাস সহ একাধিক কাজের সূচনা দীপায়নের

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৪ ডিসেম্বর : দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত ও বহু চর্চিত কনকপুর–বাখরশাহ মোকাম সেতু নির্মাণকাজের শিলান্যাস করলেন শিলচর বিধানসভার বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সেতু নির্মাণে প্রায় ১ কোটি ৩৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। রবিবার শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, এলাকার মানুষদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার কথা মাথায় রেখেই এই সেতু…

Read More

রজতজয়ন্তী বর্ষে নেতাজি ছাত্র যুব সংস্থার শোভাযাত্রা, যোগাসন ও অঙ্কন প্রতিযোগিতা

বরাক তরঙ্গ, ১৪ ডিসেম্বর : দক্ষিণ শিলচর এলাকার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থার রজতজয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে রবিবার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ৮টায় রাঙ্গিরখাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের হাসপাতাল রোড, প্রেমতলা, সেন্ট্রাল রোড ও পার্ক রোড অতিক্রম করে জেলা…

Read More

কাঠিয়া বাবার আশ্রমের সীমানা প্রাচীর উদ্বোধন দীপায়নে

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৪ ডিসেম্বর : শিলচরের পাবলিক স্কুল রোড কাঠিয়া বাবা আশ্রমের কাছে আনটাইড ফান্ড ২০২৪–২৫ এর আওতায় নির্মিত সীমানা প্রাচীরের উদ্বোধন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এই প্রকল্পের আনুমানিক ব্যয় ১০ লক্ষ টাকা এবং নির্মাণকারী সংস্থা কনস্ট্রাকশন কমিটি। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় নাগরিক ও সমাজসেবীরা বিধায়কের উদ্যোগের প্রশংসামুখর হয়ে ওঠেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে…

Read More

ড্যাফোডিলস স্কুলের বার্ষিক ক্রীড়া উৎসব সম্পন্ন

বরাক তরঙ্গ, ১৩ ডিসেম্বর : শিলচর ড্যাফোডিলস স্কুলের ইটখলা ফুটবল গ্রাউন্ডে পাঁচদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা  শনিবার  জাঁকজমকপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। উৎসাহে ঝলমলে এক হাজার ছাত্রছাত্রীর অংশগ্রহণে ক্রীড়াঙ্গন উল্লাসে মুখরিত হয়ে উঠল। এই উৎসব শুধু খেলার মাঠ নয়, বরাক উপত্যকার যুবশক্তির সম্ভাবনার প্রতিফলন হয়ে উঠেছে। সমাপ্তী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবব্রত দত্ত, দিলীপরঞ্জন নন্দী, আশুতোষ রায়,…

Read More

কালাইনছড়ায় বার্মিজ সিগারেট উদ্ধার, আটক ২

বরাক তরঙ্গ, ১৩ ডিসেম্বর : কালাইনছড়া টোলগেট সংলগ্ন পুলিশ চেক গেটে কন্টেইনার গাড়ি থেকে বার্মিজ সিগারেট উদ্ধার করল গুমড়া পুলিশ। শুক্রবার রাতে এইচআর ৫৫ এজে ১৮৫১  নম্বরের একটি কন্টেইনার  গাড়িতে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে ২৯ কার্টুন বার্মিজ সিগারেট উদ্ধার হয়েছে। পাশাপাশি আটক করা হয়েছে দু’জন সরবরাহকারীকে। ধৃতরা হল প্রেমপাল ও দানবীর উত্তর প্রদেশের বাসিন্দা…

Read More

কাছাড়ে অগপ ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে স্বাস্থ্য শিবির বেতুকান্দিতে

বরাক তরঙ্গ, ১৩ ডিসেম্বর : কাছাড় জেলার বেতুকান্দি কারারপারের এফএ মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলে জেলা স্বাস্থ্য বিভাগ এবং অগপ কাছাড় জেলা কমিটির যৌথ উদ্যোগে একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে প্রায় ২০০-এর বেশি বিভিন্ন বয়সের পুরুষ-মহিলা তাদের নানা রোগের পরীক্ষা করিয়ে বিনামূল্যে ওষুধ লাভ করেছেন। এই উদ্যোগ গ্রামীণ এলাকার স্বাস্থ্যসেবা প্রসারে মাইলফলক হয়ে…

Read More

স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ধোয়ারবন্দের যুবকের

বরাক তরঙ্গ, ১৩ ডিসেম্বর : স্ত্রীকে হত্যার দায়ে যুবককে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনালো কাছাড়ের এডিশনাল সেশন জজ (এফটিসি) বঙ্কিম শর্মার আদালত। সাজাপ্রাপ্ত যুবক অপন দাস (৩১), ধোয়ারবন্দ এলাকার নিউ বাগবাহারের বাসিন্দা। অপন তার স্ত্রী কল্পনা দাসকে হত্যা করে ২০২০ সালের ১৭ জুন। নিউবাগবাহারের বাসিন্দা অপন ওই এলাকারই অন্য একজনের বাড়ি দেখাশোনার সূত্রে পরিবার নিয়ে ওই…

Read More

শিলচর কলেজ রোডের সর্বজনীন শনি মন্দির পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১২ ডিসেম্বর : শুক্রবার শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী অ্যাম্বিকাপট্টি–কলেজ রোডের সর্বজনীন শনি মন্দির পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে বিধায়ক বলেন, সরকারি জমিতে গড়ে ওঠা বেআইনি স্থাপনা উচ্ছেদ করে গুরুত্বপূর্ণ রাস্তা প্রশস্ত করার কাজ এগিয়ে চলছে। ইতিমধ্যে এর ফল মিলছে বলে তিনি দাবি করেন এবং সাধারণ মানুষকে সহযোগিতার অনুরোধ জানান। তাঁর কথায়,…

Read More

সরকারি আইটিআই শ্রীকোণায় মিনি নিয়োগ শিবিরে ব্যাপক সাড়া

জনসংযোগ, শিলচর।বরাক তরঙ্গ, ১২ ডিসেম্বর : দিনের সূচনায় এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব, সরকারি আইটিআই শ্রীকোণায় আয়োজিত মিনি নিয়োগ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বিশদ ও অনুপ্রেরণাদায়ক ভাষণ প্রদান করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে জেলা আয়ুক্ত যাদব ছাত্রদের উদ্দেশ্যে বলেন যে দৃঢ় সংকল্প, শৃঙ্খলা এবং স্পষ্ট দিকনির্দেশনা নিয়ে প্রতিটি সুযোগকে…

Read More

শ্রীদুর্গা সরণী ও পুষ্পবিহারী লেনে দুইটি সিসি ব্লকের রাস্তার শিলান্যাস দীপায়নের

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১২ ডিসেম্বর : মুখ্যমন্ত্রীর নগরীয় ‘পকিপথ’ নির্মাণ আচনীর অধীনে মেহেরপুরের শ্রীদুর্গা সরণী ও পুষ্পবিহারী লেনে দুইটি সিসি ব্লকের রাস্তার কাজের শিলান্যাস বিধায়ক দীপায়ন চক্রবর্তী করেন। শুক্রবার দুইটি কাজের পৃথক সভায় স্থানীয় বাসিন্দারা উপস্থিত হয়ে উন্নয়নের সাক্ষী হয়েছেন, যা শিলচরের নিম্নাঞ্চলীয় এলাকায় যোগাযোগ ব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে বলে সকলে মনে করছেন। প্রথম…

Read More