সোনাবাড়িঘাটে থেমে থাকা টিপারে ধাক্কা ভ্যানের, আহত ৩

বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : সোনাবাড়িঘাট বাজারে সড়ক দুর্ঘটনায় আহত হলেন দুই ব্যক্তি। রবিবার রাত ১২টা নাগাদ একটি থেমে থাকা টিপারে ধাক্কা দেয় একটি ভ্যান। এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত ভ্যান গাড়ি। ভ্যানের চালক সহ দুই যাত্রী আহত হন। স্থামীয়রা জানান, এএস ১১ডি ২৬৬৫ নম্বরের ভ্যান সোনাই দিক থেকে এসে মোড় নেওয়ার সময় থেমে থাকা টিআর ০৫…

Read More

বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে মাতৃভূমি ও হিন্দু ঐক্যের বার্তা হিন্দু সম্মেলনে

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : ‘বন্দেমাতরম’ গানের ১৫০ বছর পূর্তি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর ১০০ বছর উপলক্ষে সমাজ ও রাষ্ট্র জাগরণের লক্ষ্যে শিলচর শহরের ২৬ নম্বর ওয়ার্ডের একটি বিবাহ ভবনে রবিবার হিন্দু সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে রাষ্ট্রকে দেবতারূপে গ্রহণ ও সামাজিক ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। সম্মেলনের শুরুতে গণেশ বন্দনা,…

Read More

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উদযাপন উপলক্ষে ক্রীড়ানুষ্ঠান

বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মদিবস উদযাপন উপলক্ষে ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করল ছাত্র সংগঠন এআইডিএসও, যুব সংগঠন এআইডিওয়াইও, মহিলা সংগঠন এআইএমএসএস এবং কিশোর–কিশোরী সংগঠন কমসোমল। রবিবার সংগঠনগুলোর যৌথ উদ্যোগে সরকারি উচ্চ বালক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী অঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রায় শতাধিক ছাত্র- যুব- মহিলা অংশ গ্রহণ করেন। এছাড়াও…

Read More

ট্রাক থেকে বিপুল পরিমাণ মদ বাজেয়াপ্ত, আটক ২

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মেঘালয় থেকে মিজোরামে অবৈধভাবে বিপুল পরিমাণ বিদেশি মদ (IMFL) পরিবহণের অভিযোগে শিলচর শহরে একটি ট্রাক আটক করা হয়। শুক্রবার আটক করা ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর AS26 AC O429। যানটি তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৯৫ কার্টন মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে…

Read More

“সৃজনশীল জাতীয়তাবাদের অগ্রদূত” জ্যোতিপ্রসাদ আগরওয়ালা : রাজীব রায়

শ্রদ্ধার্ঘ্য নিবেদন কাছাড় জেলা প্রশাসনের জনসংযোগ, শিলচর। বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : আসামের সাংস্কৃতিক নবজাগরণের রূপকার রূপকোঁওর জ্যোতিপ্রসাদ আগরওয়ালার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে শিল্পী দিবস পালন করল কাছাড় জেলা প্রশাসন। জেলা সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের  সহযোগিতায় জেলা আয়ুক্তের  কার্যালয়ের নতুন সম্মেলন কক্ষে আয়োজিত এই স্মরণানুষ্ঠানে শিল্পী জ্যোতিপ্রসাদের বহুমাত্রিক সৃষ্টিশীলতার প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন…

Read More

শিলচরের বেরেঙ্গা রবিদাসপাড়ায় হিন্দু সম্মেলন, গোমাতা পূজন

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : শিলচর নগরের বেরেঙ্গা রবিদাস পাড়ায় শনিবার “হিন্দু সম্মেলন” আয়োজিত হয়েছে। ধর্মীয় উদ্দীপনা ও সমাজ সংহতির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সার্থক করে তোলে।শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। এরপর আয়োজক সমিতির সদস্যরা গোমাতা পূজন করেন। বিশ্ব শান্তি যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠানে আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়।…

Read More

নেতাজি জন্মজয়ন্তী ও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ডিয়ার বয়েজ ক্লাবের বিভিন্ন ক্রীড়ানুষ্ঠান

বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : ১২৯তম নেতাজি জন্মজয়ন্তী ও ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ডিয়ার বয়েজ ক্লাবের উদ্যোগে একাধিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ক্লাবের কর্মকর্তারা বিস্তারিত কর্মসূচির কথা জানান। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, এই উপলক্ষে আগামী ২৩ জানুয়ারি থেকে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে এবং…

Read More

বিকাশ চক্রবর্তীর লেখা “আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিবৃত্ত” বই প্রকাশ ২১শে

বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : ১৯৯৪ সালের ২১ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাওয়ের হাত ধরে যাত্রা শুরু করা আসাম বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ৩১ বছর ধরে কোনো ইতিহাস প্রকাশিত হয়নি। অজ্ঞাত কারণে এই গুরুত্বপূর্ণ ঘটনার লিপিবদ্ধকরণ অনুপস্থিত ছিল, কিন্তু লেখক-সাংবাদিক বিকাশ চক্রবর্তীর কঠোর পরিশ্রমে বিশ্ববিদ্যালয়ের স্থাপনাকালের ইতিহাস একটি পুস্তকে সংকলিত হয়েছে। “আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিবৃত্ত” বইটি…

Read More

বরাক ভ্যালি পাটনি পরিষদের ত্রৈবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : বরাক ভ্যালি পাটনি পরিষদের দুই দিবসব্যাপী দশম ত্রৈবার্ষিক সম্মেলন শনিবার ধলাই বিধানসভা সমষ্টির গঙ্গানগরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সম্মেলনের প্রকাশ্য অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরাক ভ্যালি পাটনি পরিষদের সভাপতি অমলেন্দু দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ মাননীয় প্রজ্ঞানন্দজী মহারাজ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার…

Read More

আসাম বিশ্ববিদ্যালয়ের ২৩তম সমাবর্তন ১৯ জানুয়ারি থেকে

বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : আসাম বিশ্ববিদ্যালয়ের ২৩তম সমাবর্তন আগামী ১৯ থেকে ২১ জানুয়ারি আয়োজিত হচ্ছে। নেতাজি সুভাষ মঞ্চে আয়োজিত এবারের এই সমাবর্তনে ১৩৬৬৬ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিক ডিগ্রি প্রদান করা হবে। এবার ডিগ্রি প্রদান করা হবে ২০২৫ সালের ডিলিট, পিএইচডি, এমফিল, স্নাতকোত্তর ও সুসংহত পাঠ্যক্রম ও ২০২৪ সালের স্নাতক উত্তীর্ণদের। এছাড়াও দু’জন কৃতী ব্যক্তিকে নিজ…

Read More