শিলচর–হাফলং সড়কের দূরবীন টিলায় ভয়াবহ ভূমিধস, দীর্ঘক্ষণ ব্যাহত যান চলাচল
বরাক তরঙ্গ, ২৩ মে : টানা ভারি বর্ষণের জেরে শিলচর–হাফলং ইস্ট-ওয়েস্ট করিডরের বান্দরখাল সংলগ্ন দূরবীন টিলা এলাকায় শনিবার ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। সকাল প্রায় সাড়ে এগারোটা নাগাদ পাহাড়ের একটি বিশাল অংশ ধসে জাতীয় সড়কের উপর এসে পড়ায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল। জানা গেছে, অন্যান্য দিনের তুলনায় এদিন সড়কে যানবাহনের চাপ কম থাকায় বড়…
