সামরিক পরিবহণ বিমান বিধ্বস্ত, নিহত ১৭
১৭ নভেম্বর: সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৭ জন। মঙ্গলবার ইয়াগুনোভো গ্রামের কাছে রাশিয়ার একটি An-12 সামরিক পরিবহণ বিমান ভেঙে পড়ে। রুশ সংবাদমাধ্যম ‘বাজা’-র প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় বিমানে থাকা ১৭ জনেরই মৃত্যু হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, নভোসিবিরস্ক থেকে কানস্কের উদ্দেশে বিমানে সামরিক সরঞ্জামের অতিরিক্ত যন্ত্রাংশ নিয়ে যাওয়া হচ্ছিল। মাঝপথে বিমানের পাইলট ও ক্রু…
