পাথারকান্দিতে সংখ্যালঘুদের ভরসা বিজেপিতে, উন্নয়নই প্রধান ইস্যু
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৪ মার্চ : আসন্ন নির্বাচনের প্রাক্কালে শ্রীভূমি জেলার পাথারকান্দিতে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হল। উন্নয়ন ও সুশাসনের দাবিকে সামনে রেখে সংখ্যালঘু সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ মঙ্গলবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে আয়োজিত এই যোগদান সভা একপ্রকার উৎসবের আবহ তৈরি করে। পাথারকান্দি মণ্ডল বিজেপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে…
