বিবেকানন্দের জন্মজয়ন্তীকে সামনে রেখে পাথারকান্দিতে রামকৃষ্ণ সেবা সমিতির বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মোহাম্মদ জনি, পাথারকান্দি। বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : যিনি যুবসমাজকে দিয়েছিলেন আত্মবিশ্বাসের মন্ত্র, যাঁর কণ্ঠে ধ্বনিত হয়েছিল উঠো, জাগো এবং লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না  সেই বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের পবিত্র জন্মজয়ন্তীকে সামনে রেখে পাথারকান্দিতে এক অনন্য সৃজনশীল আয়োজন। রং-তুলির ছোঁয়ায় মহান মনীষীর আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পাথারকান্দি রামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে আজ…

Read More

লোয়াইরপোয়ায় ডাম্পারের পেছনে অটো ধাক্কা, আহত চার, অবরোধ

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : অসম–ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়কে ডাম্পারের পেছনে অটোর ধাক্কায় আহত হলেন চারযাত্রী। শনিবার দুপুরে লোয়াইরপোয়া এলাকায় দুর্ঘটনাটি সংঘটিত হয়। গুরুতর আহত হন চারজন যাত্রীর মধ্যে রয়েছে দুই শিশুও।প্রাপ্ত তথ্য অনুযায়ী, চুরাইবাড়ি থেকে পাথারকান্দি অভিমুখে যাওয়ার পথে একটি বেপরোয়া গতির ডাম্পার লরি হঠাৎ সজোরে ব্রেক কষলে পেছনে থাকা যাত্রীবাহী…

Read More

শিক্ষা ও সংস্কৃতির মিলনে ইচাবিল নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রদায় উৎসব

মোহাম্মদ জনি, পাথারকান্দি। বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : সমগ্র শিক্ষা শ্রীভূমি জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে দুই দিবসীয় অনুষ্ঠানে পড়ুয়াদের খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবমুখর হয়ে উঠে পাথারকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত লোয়াইরপোয়া ব্লকের ইচাবিল গ্রাম পঞ্চায়েতের অধীন ৭৪৫ নম্বর ইচাবিল নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার সাফল্যের সঙ্গে সম্পন্ন হলো দুই দিবসীয় সম্প্রদায় ভিত্তিক উৎসব। সমগ্র শিক্ষা শ্রীভূমি জেলা শিক্ষা…

Read More

অসংখ্য ভক্তের সমাগমে পাথারকান্দিতে সম্পন্নতিনদিনব্যাপী ২৪ প্রহর হরিনাম মহাসংকীর্তন

বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : ভক্তি, বিশ্বাস ও নামস্মরণের আবেশে টানা তিনদিন মুখরিত হয়ে উঠেছিল পাথারকান্দি শহর। ঢাক–করতাল মৃদঙ্গের তালে তালে ‘হরিনাম’-এর ধ্বনিতে এক অপার্থিব আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয় গোটা এলাকায়। বিশ্ব মঙ্গল কামনায় আয়োজিত তিনদিনব্যাপী ২৪ প্রহর হরিনাম মহাসংকীর্তনে অসংখ্য কৃষ্ণভক্তের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পাথারকান্দি টাউন কালীবাড়ি নাটমণ্ডপ প্রাঙ্গণ যেন এক সময়ের জন্য বৃন্দাবন ধামে…

Read More

দিনদুপুরে দরজা ভেঙে চুরি, পাথারকান্দি শহরে আতঙ্ক

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : পাথারকান্দি থানা থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত পাথারকান্দি শহরে দিনদুপুরে সংঘটিত এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। গৃহকর্তার অনুপস্থিতির সুযোগ নিয়ে বাড়ির দরজা ভেঙে কয়েক ভরি স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় দু’লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল। ঘটনাটি ঘটেছে পাথারকান্দি বন বিভাগের কর্মচারী সত্যজিৎ…

Read More

বাজারিছড়া পুলিশের জালে দাগি চোর অমরুল

মোহাম্মদ জনি, পাথারকান্দি। বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : বাজারিছড়ায় গরু চুরি কাণ্ডের প্রায় এক মাস পর পুলিশের জালে পড়ল দাগি চোর অমরুল ইসলাম (২৭)। বাজারিছড়া থানার নবাগত ওসি বিশ্বজ্যোতি দেউরির নেতৃত্ব মঙ্গলবার গভীর রাতে বারইগ্রাম এলাকা থেকে এক অমরুলকে আটক করা হয়। পাথারকান্দি থানা অধীন দেওবাড়ি গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্য ও…

Read More

লোয়াইরপোয়া ব্লক প্রাঙ্গণে সহায়ক উপকরণ বিতরণ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : সমাজের মূলস্রোতে দিব্যাংজনদের সম্পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাঁদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে লোয়াইরপোয়া উন্নয়ন ব্লকে এক প্রশংসনীয় মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার লোয়াইরপোয়া ব্লক প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে দিব্যাংজনদের মধ্যে বিভিন্ন প্রয়োজনীয় সহায়ক উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে সহায়ক উপকরণ তুলে দেন রাজ্যের মীন,…

Read More

পাথারকান্দিতে ‘২৬-এ পরিবর্তন’-এর ডাক, বিজেপির অন্দরে চা জনগোষ্ঠীর প্রার্থী দাবি

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : নির্বাচন এখনও এক বছর দূরে, কিন্তু পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ ইতিমধ্যেই তুঙ্গে। আগন্ত ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপির অন্দরমহলেই এবার স্পষ্ট হয়ে উঠছে পরিবর্তনের সুর। দীর্ঘদিনের অনুগত ভোটব্যাঙ্ক চা জনগোষ্ঠী সম্প্রদায় এবার আর নীরব থাকতে নারাজ। প্রার্থী মনোনয়নের প্রশ্নে প্রকাশ্যে এসে নিজেদের ন্যায্য…

Read More

পাথারকান্দিতে নবদম্পতির হাতে হাতে অতিথিদের উপহার গাছের চারা, পরিবেশ রক্ষার অনন্য দৃষ্টান্ত

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৪ জানুয়ারি : পরিবেশ রক্ষা আজ সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রতিদিনই দূষণ, বৃক্ষনিধন ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে নানা সচেতনতামূলক কর্মসূচির খবর উঠে আসে। তবে সেই বার্তা যদি ছড়িয়ে পড়ে একটি বিয়ের অনুষ্ঠানের মতো ব্যক্তিগত ও আবেগঘন মুহূর্ত থেকে তবে তা নিঃসন্দেহে সমাজের কাছে এক শক্তিশালী উদাহরণ হয়ে ওঠে। ঠিক তেমনই এক…

Read More

পথ দুর্ঘটনায় প্রাণ গেল দোহালিয়ার যুবক সাগর নাথের, শোকস্তব্ধ গোটা এলাকা

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৪  জানুয়ারি : এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়লেন দোহালিয়ার উদীয়মান যুবক তথা কানাইবাজার ইউনিক স্কুলের বিজ্ঞান বিষয়ের শিক্ষক সাগর নাথ। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ শিলচর মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, বর্ষশেষের রাতে অর্থাৎ…

Read More