শীতে কাবু বরাক উপত্যকার জনজীবন
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : বরাক উপত্যকায় যেন হঠাৎ করেই নেমে এসেছে কনকনে শীতের দাপট। দু’দিন নয়, টানা কয়েকদিন ধরে হালকা থেকে মাঝারি গতির শীতল বাতাস ও ঘন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার প্রভাবে উপত্যকার সর্বত্র জাঁকিয়ে বসেছে তীব্র শীত। ইংরেজি নববর্ষের শুরুতেই প্রকৃতির এমন রুক্ষ রূপে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে বরাক উপত্যকার স্বাভাবিক জনজীবন। শীত…
